Posts

Showing posts with the label বিনোদন

বলিউডের সবচেয়ে আয় করা ছবির মধ্যে একটি পিকে

Image
আমি সাধারণ তেমন সিনেমা দেখিনা। কিন্তু কিছু সিনেমা আছে যা অন্যরকম শিক্ষণীয়। যার প্রতিটি দৃশ্যই থাকে অন্য রকম।আমার দেখা শিক্ষণীয় সিনেমার  নাম হল পিকে সিনেমাটিতে মূল চরিত্রে আছেন আমির খান ও আনুশকা শার্মা। সিনেমাটি বেশ ভালো ভাবে সমাজের বাস্তব দিক তুলে ধরা হয়েছে। প্রতিটি দৃশ্যই ছিল অতুলনীয়। মানুষ কিভাবে সহজ সরল  মানুষকে থকিয়ে প্রতিনিয়ত ধর্ম ব্যবসা করে চলছে তা খুব সুন্দর ভাবে উপস্থাপনা করা হয়েছে। আমাদের সমাজ অন্ধ বিশ্বাস নিয়ে মগ্ন। ছলনায় পড়ে সরল মানুষেরা নিজের ক্ষতি ঢেকে আনে। এই সিনেমাতে তাই দেখানো হয়েছে। ভন্ড কিছু লোক মানুষকে বোকা বানিয়ে তাদের টাকা আত্নসাৎ করে বড় বড় ইমারত করে তুলছে। অশিক্ষিত মানুষদের সাথে শিক্ষিত মানুষরাও এদের ফাঁদে পড়ে। আমাদের দেশেও এইসব দেখা যায়। সমাজের লোকেরা এদের শ্রদ্ধার চরম আসরে বসিয়ে রেখেছে। আমাদের এই সব থেকে নিজেদের দূর করতে হবে। আমাদের সচেতন হতে হবে।এদের সামনে মাথা নত করা মানে কোন অন্যায়কে প্রশ্রয় দেয়া। আজ এই পযর্ন্ত। আবারো ফিরব অন্য কোন বিষয় নিয়ে।💖

বাংলাদেশের উজ্জল নক্ষত্র যারা অসময়ে পরোলোক গমন করেন

Image
মৃত্যু একটি চিরন্তন সত্য। এটাকে কেউ অস্বীকার করতে পারবে না। কালে কালে অনেক নক্ষত্র ঝড়ে পড়েছে আমাদের সিনেমা ইন্ড্রাস্টি থেকে। তাঁরা মরে মরেনি। চিরকাল বেঁচে আছেন তাদের ভক্তদের মাঝে। এমন অনেক নক্ষত্র অকালে ঝড়ে পড়েছে। তাদের কেউ দূর্ঘটনায় পড়ে বা কাউকে সময় কেড়ে নিয়েছে। অনেকেই আছেন যারা নিজের ক্যারিয়ার শুরু করার খুব অল্প সময় পরপরই পরলোক গমন করেন। আজ আমরা কিছু নক্ষত্র  সম্পর্কে কথা বলব। জহির রায়হান জহির রায়হান বাংলাদেশের একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক,উপন্যাস লেখক ও গল্প লেখক ছিলেন।  তিনি ব্যক্তিগত জীবনে দুই বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।তার জীবন ক্ষুদ্র ছিল কিছু ।তাঁর অবদান ছিল অতুলনীয়। তিনি ছিলেন কালজয়ী। তিনি ১৯৩৫ সালে ১৯ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি এই ক্ষুদ্র জীবনে নানা পুরস্কার লাভ করেন। ১৯৭২ সালে তাকে একাডেমী পুরস্কার দেয়া হয়। তাঁর লিখিত অনন্যা  বই হচ্ছে  শেষ বিকেলের মেয়ে, হাজার বছর ধরে,আরেক ফাল্গুন ইত্যাদি। ১৯৫৬ সালে চলচ্চিত্রে প্রবেশ করেন। ১৯৬১ সালে তার প্রথম চলচ্চিত্র কখনো আসেনি মুক্তি পায়।  এরপর একে একে কাজল, কাঁচের দেয়াল, বেহুলা, জীবন থেকে ...