Posts

Showing posts with the label রেসিপি

বাড়িতে বানান ফ্রেঞ্চ ফ্রাই

Image
ফাস্টফুড খাবার গুলোর মধ্যে আমাদের অনেকের ফ্রেঞ্চ ফ্রাই  খুবই  পছন্দনীয়। কিন্তু  রোজ রোজ বাইরে থেকে খাওয়া  আমাদের জন্য ক্ষতিকর হতে পারে।আপনি চাইলে বাড়িতে মজাদার  ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে  নিতে পারেন। চলুন তবে দেখে নেই বাড়িতে কিভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানাতে হয়। উপকরণ ১,আলু ২,তেল ৩,লবন প্রণালী প্রথমে আলু গুলো  মোটা  আঙ্গুলের মত কেটে নিতে হবে। তারপর  লবন মিশিয়ে ডুবো তেলে ভেজে বাদামি হয়ে এলে তুলে রাখুন। ব্যাস হয়ে গেল সুস্বাদু ফ্রেঞ্চ ফ্রাই। রেসিপিটি কেমন লাগল কমেন্ট করে জানান। ভাল লাগলে শেয়ার করুন।

চিংড়ি মাছের মালাইকারী

Image
চিংড়ি মাছ আমাদের অনেকেরই খুব পছন্দনীয়। চিড়িং মাছ দিয়ে তৈরি খাবার গুলো খুব মজাদার হয়ে থাকে।চিংড়ি দিয়ে বিভিন্ন রকমের খাবার তৈরি করা যায়। প্রত্যেকটি খাবার সত্যিই অতুলনীয় হয়ে থাকে।চিংড়ি মাছ দিয়ে তৈরি খাবার চোখে পড়লে যে কারোই জিভে জল আসবেই। চিংড়ি দিয়ে স্যুপ,তরকারি,মালাইকারি,তন্দুরি সহ নানা রকম সুস্বাদু খাবার তৈরি করা যায়। চলুন তবে দেখে নেই চিংড়ি দিয়ে তৈরি মজাদার মালাইকারী রেসিপি। চিংড়ি মালাইকারি উপকরণ ১.খোসা ছাড়ানো চিংড়ি মাছ ১কাপ ২.টকদই আধা কাপ ৩.ঘন নারিকেলের দুধ ১কাপ ৪.তেল আধা কাপ ৫. পেয়াজকুঁচি ১ কাপ ৬.আদা বাটা ১ চা চামচ ৭. রসুন বাটা ১চা চামচ ৮. বাদাম বাটা ১ টেবিল  চামচ ৯. লবণ পরিমান মত ১০. চিনি ১ চা চামচ ১১. এলাচ ২ টা ১২. দারুচিনি ২ টা প্রনালী প্রথমে চিংড়ি মাছ কে দই দিয়ে মেখে ২০ মি. রেখে দিতে হবে।এরপর কড়াইয়ে তেল ও পেয়াজকুঁচি দিয়ে এবং সব মসলা গুলো মিশিয়ে কিছু ক্ষন রান্না  করতে হবে। এরপর নারিকেলের দুধ মাখানো চিংড়ি দিয়ে মাঝরি আচে ১০ মি. রাখতে হবে।  হয়ে এলে অল্প আঁচে আরো ৫ মি. রেখে নামিয়ে ফেলতে হবে।